কোতয়ালি পুলিসের তৎপরতায় ভিন জেলায় পালাবার আগেই গ্রেফতার বেলাকবাতে এক নাবালিকার ঘটনার অভিযুক্ত।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:-  বৃহস্পতিবার জলপাইগুড়ি পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমন টাই জানিয়েছেন জেলার পুলিশ সুপার দেবীর্ষি দত্ত, জেলার অন্যান্য পদস্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে করা এই সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৫শে এপ্রিল কোতয়ালি থানার অন্তর্গত বেলাকবা অঞ্চল থেকে মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, যাতে এক নাবালিকাকে তারই এক মাঝ বয়সী প্রতিবেশী ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ জানানো হয়,এর পরেই পুলিশ নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে ,যদিও ইতিমধ্যে অভিযুক্ত গা ঢাকা দেয়, এরপর সূত্র মারফত খবর পাওয়া যায়, অভিযুক্ত পাশের জেলার নকশালবাড়ি এলাকায় যাবার চেষ্টা করছে, সূত্রের এই তথ্য পাওয়ার পরই জেলা পুলিশ অভিযুক্তকে ভিন জেলায় পালানোর আগেই আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার মধ্যেই গ্রেফতার করা হয়েছে, আগামীকাল ধৃতকে আদালতে পেস করা হবে,
বাইট– দেবর্ষি দত্ত, এস পি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *