চন্দ্রকোনারোডে অঞ্চলের সমস্ত মসজিদের ইমাম সাহেবদের ঈদের আগাম শুভেচ্ছা অঞ্চল তৃণমূলের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বৃহস্পতিবার বেলা নাগাদ মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাসে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা সমস্ত মসজিদের ইমাম সাহেবদের ঈদের আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় ৫ নম্বর সাতবাঁকুড়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই দিন চন্দ্রকোনারোডের এক সভাগৃহে ঈদের আগাম শুভেচ্ছা জানানো হয় অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই দিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রতন ব্যানার্জি, ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা দোলই, অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত সিংহ, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর মন্ডল, উপ প্রধান সাইদুল্লা মন্ডল, বাবর আলী খান, আজিমুদ্দিন মন্ডল সহ অন্যান্য তৃণমূল ও যুব তৃণমূল কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *