নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ জঙ্গলমহলের পর এবার তালডাংরা থানার চাঁদাবিলা গ্রাম সংলগ্ন জঙ্গলের রাস্তার পাশ থেকে বেশ কয়েকটি মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। সাদা কাগজের উপর লাল কালিতে লেখা রয়েছে ন্যায় বিচারচাই ও সাবধান করা হুঁশিয়ারির বার্তা। মোট চারটি পোষ্টার উদ্ধার হয় ঐ এলাকা থেকে।
সাতসকালেই পাশাপাশি গ্রামের মানুষজনরা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পোষ্টার গুলি। তবে তারা পোষ্টার কি লেখা ছিলো তা দেখেননি। পরে তারা দেখেন ঘটনাস্থলে পুলিশ এসে ঐ পোষ্টার গুলি উদ্ধার করে নিয়ে যায় বলে।












Leave a Reply