মনিরুল হক,কোচবিহার: বামনহাটে ১২ বছর বয়সী নাবালিকার বিয়ে বন্ধ করল পঞ্চায়েত ও পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট গ্রাম পঞ্চায়েতের উত্তর লাউচাপড়া এলাকায়।
জানা যায় ওই এলাকার ১২ বছর বয়সী নাবালিকার মেয়ের বিয়ে ছিল আজ। সেই খবর পেয়ে নাবালিকার বাড়িতে গিয়ে হাজির হন দিনহাটা ২ নম্বর ব্লক প্রশাসনের ব্লক ওয়েলফেয়ার অফিসার অসীম দেবনাথ ও সাহেবগঞ্জ থানার পুলিশ প্রশাসন। এরপর ব্লক প্রশাসন ও সাহেবগঞ্জ পুলিশ প্রশাসন যৌথভাবে নাবালিকা মেয়ের বাবা-মাকে বুঝিয়ে বলেন নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়া আইনত নিষিদ্ধ এছাড়াও অবশেষে প্রশাসনের কাছে মেয়ের বাবা-মা ভুল স্বীকার করেন তার নাবালিকা মেয়েকে ১৮ বছর পার না হলে বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন তারা। এই বিষয়ে কি জানিয়েছেন ওই নাবালিকা মেয়ের বাড়ির প্রতিবেশী এক ব্যাক্তি শুনে নেওয়া যাক।
দিনহাটার বামনহাটে ১২ বছর বয়সী নাবালিকার বিয়ে বন্ধ করল পঞ্চায়েত ও পুলিশ প্রশাসন।












Leave a Reply