প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: প্রখর রোদে সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে জল ও বাতাসা নিয়ে এগিয়ে দিলেন সাঁকরাইল এর জনদরদি বিধায়িকা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত পরিকল্পনা জলসত্রের বাস্তবায়িত করতে প্রশাসনের সঙ্গে সাময়িক সময় দিলেন জনদরদি নেত্রী সাঁকরাইল এর বিধায়িকা প্রিয়া পাল। প্রখর দাবদাহে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। একটু বেলা বাড়ার সাথে সাথে রাস্তা মুখ হতে ভয় পাচ্ছে অধিকাংশ মানুষ। একান্ত দরকারে বা যারা দিন আনে দিন খায় তাদের তো যেতেই হবে । তথাপি প্রখর রোদে জনবহুল এলাকায় জনশূন্য দেখা যাচ্ছে প্রায়। প্রশাসন পক্ষ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে রাস্তার মোড়ে মোড়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে জল ও বাতাসার ব্যবস্থা করেছেন। সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসারের সৌহিক মজুমদারের নেতৃত্বে মানিকপুর বেলতলা মোড়ে জল বাতাসার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। সাঁকরাইল এর বিধায়িকা প্রিয়া পালের গাড়ি দাঁড়িয়ে পড়ল তিন মাথা মোড়ে জল বাতাসা পরিবেশনরত প্রশাসনের সামনে। ব্যস্ততার মাঝেও ক্ষণিকের জন্য তিনি গাড়ি থেকে নেবে সহাস্য মুখে সাধারণ মানুষের উদ্দেশ্যে জল বাতাসা পরিবেশন করলেন। পথচলতি সাধারণ মানুষকে জল দেওয়ার সাথে সাথে তিনি তাদের শারীরিক সুস্থতা কামনা করলেন এবং রোদ থেকে বাঁচার জন্য একান্ত দরকার না হলে প্রখর রোদে রাস্তায় না বেরোতে অনুরোধ করলেন। একটি শিশুকে বিধায়িকা মাতৃসুলভ ভালোবাসার সাথে জল ও বাতাসা পরিবেশন করলেন। এমনই বর্ণময় চিত্র ধরা পরল আমাদের সব খবড়ের ক্যামেরায়।
প্রখর রোদে সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে জল ও বাতাসা নিয়ে এগিয়ে দিলেন সাঁকরাইল এর জনদরদি বিধায়িকা।












Leave a Reply