আবদুল হাই, বাঁকুড়া :- বাঁকুড়ার জয়পুর জঙ্গলে আমুল দুধের গাড়িকে ধাক্কা মারল স্করপিও গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ২ মহিলার আহত হয়েছে ৫ জন। । বৃহঃস্পতিবার বিকেলের দিকে বাঁকুড়া জেলার জয়পুর থানার জয়পুর শুকনো পুকুরের কাছে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে বিষ্ণুপুর দিক থেকে জয়পুরের দিকে আসছিল দুটি গাড়ি। এরপরেই সামনে থাকা আমুল দুধের গাড়িকে ধাক্কা মারে পিছনে থাকা স্করপিও গাড়িটি। ঘটনায় মৃত্যু হয় ২ মহিলার। আহত হয়েছে ৫ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশংখ্যাজনক বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে জয়পুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আরামবাগ ও জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দুই মহিলাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকরা ।











Leave a Reply