শীতলকুচিতে দুই পরিবারের পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মৃত এক মহিলা,চাঞ্চল্য।

মনিরুল হক, কোচবিহার: দুই পরিবারের পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মৃত এক মহিলা। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের ভাঐরথানা গ্রাম পঞ্চায়েতের আমলাডাঙ্গা এলাকায়। ওই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি ছড়িয়েছে এলাকায়।

পরিবারের এক সদস্য সোনালী অধিকারী জানান, বোরো ধান গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই যা-এর মধ্যে বচসা হয়। সেই সময় ভাসুরের আঘাতে মমতা অধিকারী নামে এক মহিলা আহত হন। পরে ওই মহিলাকে মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তী সময়ে ওই মহিলার মৃত্যু হয়। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,মৃত ওই মহিলার নাম মমতা অধিকারী। তার বাড়ি শীতলকুচি ব্লকের ভাঐরথানা গ্রাম পঞ্চায়েতের আমলাডাঙ্গা এলাকায়। পরে মৃত ওই মহিলার মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *