সদাইপুর থানার পক্ষ থেকে ইফতার সামগ্রী ও নতুন বস্ত্র প্রদান।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- পুলিশ আপদে বিপদে যে মানুষের পাশে সর্বদা আছে তা আজ আবারও প্রমাণ হল। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার ব্যবস্থাপনায় “স্পর্শ” প্রকল্পের মাধ্যমে পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে এই থানা এলাকার দুঃস্থ মানুষদের বাড়িতে গিয়ে ইফ্তার সামগ্রী এবং নতুন বস্ত্র তুলে দেওয়া হল। আজ বৃহস্পতিবার বৈকালে সদাইপুর থানার অন্তর্গত মুথাবেড়িয়া, তিলেডাঙ্গাল, আলিপুর, কমলপুর, চিনপাই, নারায়ণপুর সহ একাধিক গ্রামের ১৫০ জন দুঃস্থ মানুষদের হাতে ইফতার সামগ্রী এবং নতুন বস্ত্র প্রদান করা হল। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *