নকল স্ট‍্যাম্প জোগাড় করে ব্যাংক থেকে দেদার টাকা লোপাট,হাঁসখালিতে গ্রেপ্তার তিন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নকল স্ট‍্যাম্প জোগাড় করে টাকা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তিন যুবক। নদিয়ার হাঁসখালির ঘটনা। নদীয়ার হাঁসখালির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে হাতেনাতে ধরা পরল তিন যুবক।সূত্রের খবর, এই ৩ যুবকসহ আরো বেশ কয়েকজন ন্যাশনাল ব্যাংক ছাড়াও অন্যান্য ব্যাংক থেকে টাকা গায়েব করতো অভিনব পদ্ধতিতে।এরা বিভিন্ন জায়গা থেকে ব্যাংকের বই সংগ্রহ করে এবং নকল স্ট‍্যাম্প জোগাড় করে টাকা গায়েব করে। এই তিনজন যুবকের নাম রাহুল বিশ্বাস, রনি বিশ্বাস ও বিশ্বজিৎ দাস। হাঁসখালির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এমনভাবে টাকা গায়েব করতে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষের নজরে পড়ে বিষয়টি। ব্যাংকের মধ্যেই ওই তিন যুবককে দীর্ঘক্ষণ আটকে রাখে ব্যাংক কর্তৃপক্ষ। চেপে ধরতেই যুবকেরা স্বীকার করে, দীর্ঘদিন ধরে তারা এই কাজের সাথে যুক্ত। এরপর ব্যাংক কর্তৃপক্ষ হাঁসখালী থানায় খবর দেয় ও লিখিত অভিযোগ জানানো হয় ওই তিন যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে যুবকদের গ্রেপ্তার করেছে হাঁসখালি থানার পুলিশ।এই তিন যুবক ছাড়াও আরও কারা এই ঘটনার সাথে যুক্ত তদন্ত করছে হাঁসখালি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *