নদীয়ার শান্তিপুরে ঝড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টিপাত।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তীব্র দাবদাহের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস গোটা শান্তিপুর বাসীর, শুক্রবার সন্ধ্যা হতেই নদীয়া জেলার গোটা শান্তিপুর শহর এবং ব্লকে শুরু হয় ঝড়ো হাওয়া ও হালকা বৃষ্টিপাত, তার আগে পর্যন্ত তীব্র দাবদাহের মধ্যে দিন কাটাতে হয়েছে গোটা শান্তিপুর বাসীকে। স্বাভাবিকভাবেই আকাশে কালো মেঘের ছায়ার সংকেত জানান দেয়, এই বুঝি একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাবে। সে মতই গোটা শান্তিপুর শহর এবং ব্লকে শুরু হয় ঝড়ো হাওয়া সাথে হালকা বৃষ্টি। তবে কালবৈশাখী ঝড়ের মতই দাপট ছিল এই ঝড়ো হাওয়ার। এখনো পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ঝোড়ো হওয়ার হালকা বৃষ্টির ঠান্ডা বাতাসে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস গোটা শান্তিপুর বাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *