পারিবারিক বিবাদগকে ঘিরে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা চালালো এক গৃহবধূ ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পারিবারিক বিবাদগকে ঘিরে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা চালালো এক গৃহবধূ ।হ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার কমলপুর এলাকায়। গুরুতর অসুস্থ ওই গৃহবধূ শাকিলা খাতুনকে (২১) চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমলপুর এলাকার বাসিন্দা হাসান মোমিনের সাথে তার স্ত্রী শাকিলা খাতুনের এদিন পারিবারিক বিষয় নিয়ে তুমুল বচসা বাধে । সেই সময় শৌচাগারে রাখা অ্যাসিড রাগের মাথায় খেয়ে ফেলে ওই গৃহবধূ। পরে পরিবারের লোকেরা এসে অচৈতন্য অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *