শান্তিপুর থানার তৎপরতায় উদ্ধার ১৪ বছর বয়সী বিবাহিত এক নাবালিকা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  মাত্র ১৪ বছর বয়সী বিবাহিত এক নাবালিকাকে উদ্ধার করে নদিয়া চাইল্ড লাইনের হাতে তুলে দিলো শান্তিপুর থানার পুলিশ। জানা যায় গত কয়েকদিন আগে শান্তিপুর থানা এলাকার এক পরিবারের ১৪ বছর বয়সী এক নাবালিকা মেয়েকে জোরপূর্বক পাশের গ্রামের একটি ৩৫ বছর বয়সী ছেলের সাথে ওই নাবালিকার মা-বাবা নাবালিকার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দেয়। গোপন সূত্রে খবর পায় শান্তিপুর থানার পুলিশ, গতকাল রাতে ওই নাবালিকার শ্বশুরবাড়ি থেকে ১৪ বছর বয়সী বিবাহিত নাবালিকাকে উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। এরপর নদীয়া চাইল্ড লাইন কে জানাই শান্তিপুর থানার পুলিশ। শুক্রবার শান্তিপুর থানাই এসে পৌঁছায় নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা, এরপর আইনানুগ ভাবে শান্তিপুর থানার পুলিশ ওই ১৪ বছর বয়সী বিবাহিত নাবালিকাকে নদিয়া চাইল্ড লাইনের কর্মীদের হাতে তুলে দেয়। নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা জানান, ওই নাবালিকার পরিবার জোরপূর্বক মাত্র ১৪ বছর বয়সী নাবালিকাকে বিয়ে দিয়ে দেয় একটি ৩৫ বছরের ছেলের সাথে, শান্তিপুর থানার পুলিশ নাবালিকাকে উদ্ধার করে এরপর তুলে দেয় আমাদের হাতে। এখন এই নাবালিকাকে সি ডাবলু সির হাতে প্রোডাকশন করা হবে, এরপর ওই নাবালিকাকে হোমে রাখার ব্যবস্থা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *