ভোট-পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের ছবি নিয়ে ধর্না, অংশ নিলেন সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ভোট-পরবর্তী হিংসায় যে সমস্ত বিজেপি কর্মীরা মারা গিয়েছেন তাদের ছবি প্রদর্শনীর মাধ্যমে ধর্নায় বসলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বিজেপি নেতা কর্মীরা। সেই ধর্না মঞ্চে অংশগ্রহণ করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।খড়্গপুরের গোলবাজার মসলিন চকে এই কর্মসূচির আয়োজন করা হয়।মূলত ভোট-পরবর্তী হিংসায় যেসকল বিজেপি কর্মীরা নিহত হয়েছেন তাদের ছবি টাঙ্গিয়ে গ্যালারির মাধ্যমে এবং হাতে ব্যানার সহযোগে ছবি নিয়ে ধর্না মঞ্চে যোগদান করলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জানান সারা পশ্চিমবঙ্গ জুড়েই রাজনৈতিক হিংসা চলছে। তা নিয়ে আমাদের আন্দোলন চলছে। এবং যে সমস্ত কর্মীরা মারা গিয়েছেন তাদের ছবি নিয়ে ধরনা দিচ্ছেন তারা।এই ধারণা আজ থেকে শুরু হল চলবে তিন দিন ধরে। খড়্গপুরের বিজেপির নেতা কর্মীরা এতে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *