পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায় পর্যটকদের প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই বার্তা দেওয়া হয়েছিল ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সমুদ্র উত্তাল হবে তাই সমুদ্রে নামা নিষেধ। তবে ঝড়ঝঞ্ঝাকে উপেক্ষা করেই বহু পর্যটক এসেছেন সৈকত শহর দীঘায় সমুদ্রকে উপভোগ করতে। তবে দীঘায় এসেও সমুদ্রে নামতে পারেনি পর্যটকেরা,তাই বহু পর্যটক হতাশায় ছিলেন।তবে আইন যেমন আছে ফাঁক ও রয়েছে অনেক।দীঘা থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে প্রতিবেশী রাজ্য ওডিষার উদয়পুর বীচ।এই ওডিষা রাজ্যে এতে এরাজ্যের মতো কড়া বিধিনিষেধ।তাই দীঘায় আসা বহু পর্যটক সমুদ্রে স্নানের জন্য এলেন উদয়পুর বীচে।সকাল থেকে মোটের ওপর আবহাওয়া ভালো থাকায় পশ্চিম বঙ্গের বহু পর্যটক সমুদ্র স্নানের মোজা নিলেন পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্যের উদয়পুর বীচে।একদিকে যখন এই রাজ্যের পুলিশ প্রশাসন বিপদ রুখতে রীতিমতো সক্রিয় ভূমিকা নিচ্ছেন,ঠিক তখন বিপদের ঝুঁকি নিয়েই সমুদ্রস্নানে ব্যস্ত এরাজ্যের অসংখ্য পর্যটক। এক কথায় বলা যেতে পারে আতঙ্ককে দূরে ঠেলে সমুদ্রের মজা নিতে ব্যস্ত পর্যটকরা।
আতঙ্ককে দূরে ঠেলে সমুদ্র সৈকত দীঘায় প্রশাসনের নিষেধাজ্ঞাকে এড়িয়ে উদয়পুরে সমুদ্রের মজা উপভোগ করছে পর্যটকরা।












Leave a Reply