ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের মৃত্যুর প্রতিবাদে খড়গপুর শহরে মিছিল বিজেপির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ভোট-পরবর্তী হিংসার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে গেরুয়া শিবির।সেই ভোট পরবর্তী হিংসায় প্রশাসন ও বর্তমান রাজ্য সরকারের উপর আঙ্গুল তুলে প্রতিবাদী মিছিলে সোচ্চার হল বিজেপি নেতা কর্মীরা।বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে মিছিল করল তারা। মূলত বিজেপি অভিযোগ ভোট-পরবর্তী হিংসায় এক বছরে মোট ৫৮ জন বিজেপির কার্যকর্তা খুন হয়েছেন, পাশাপাশি ঘরছাড়া রয়েছে বহু। বহু মহিলা বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার চালানো হয়েছে।তারই প্রতিবাদে এই দিন এই মিছিল সংঘটিত হয় খড়গপুর শহরে। বিজেপি জেলা সহ-সভাপতি অরূপ কুমার দাস বলেন যেভাবে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছে তারই বিরুদ্ধে এই কর্মসূচি।যতদিন না মৃত এবং অত্যাচারিত বিজেপি কর্মীদের যারা অভিযুক্ত তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া হচ্ছে ততদিন বিজেপির এই লড়াই অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *