মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাতটা নাগাদ মালদা জেলার মানিকচক থানার চৌকি মিরদাদপুর অঞ্চলের পচিশা নতুন টোলা গ্রামে।
যুবকের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়,মৃত যুবকের নাম সঞ্জয় ঘোষ(২০)।সঞ্জয় ঘোষ বছরখানেক আগে ভালোবেসে হবিবপুর কলাই বাড়ী এলাকায় এক তরুণীকে বিবাহ করে।বিবাহের কিছুদিনের মধ্যেই যুবতীর বাড়ির লোকজন ও আত্মীয়স্বজনেরা মেয়েকে নিয়ে চলে যায় এবং দাবি করেন যুবতী নাবালিকা।সেই সঙ্গে আইনি প্রক্রিয়া শুরু করেন।থানায় ছেলের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মেয়র পরিবারের লোকেরা।লিখিত অভিযোগের ভিত্তিতে সঞ্জয় ঘোষের তিন মাসের জেল হয়।তিন মাস পর জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলে জানতে পারেন মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেছে।এরপর মানসিক চাপ সহ্য করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিযোগ পরিবারের।

মানিকচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *