রান্নাঘরে চা করতে গিয়ে পাইপ লিক করে গ্যাসের সিলিন্ডারে ভয়াবহ আগুন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে সিলিন্ডারে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক, অল্পের জন্য প্রাণে বাঁচলো পঞ্চাশোর্ধ মহিলা। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার বেলঘড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের। জানা যায় সাতসকালে ওই এলাকার বাসিন্দা গোপাল বিশ্বাস এর বাড়ির রান্নাঘরে তার মা চা করতে যান, এর পরেই পাইপ লিক করে হঠাৎই গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে যায়। গোপাল বিশ্বাসের মা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, ছুটে আসে পরিবারের অন্যান্য লোকজন। এসে দেখে ওই গ্যাসের সিলিন্ডার দাও দাও করে চলছে। যদিও পরিবার ও প্রতিবেশীদের তৎপরতায় রান্নাঘর থেকে ওই আগুন লেগে যাওয়া গ্যাসের সিলিন্ডার টি বাইরে আনার চেষ্টা করে। তারপরও কিছুতেই সিলিন্ডার থেকে আগুন নেভানো সম্ভব হচ্ছে না, প্রতিবেশী ও পরিবারের লোকজন গ্যাসের সিলিন্ডারের উপরে মাটি চাপা দেয়, তারপরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও কিছুটা সময় বাদে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুরের দমকল বাহিনীর কর্মীরা। এই ঘটনায় আতঙ্কিত গোপাল বিশ্বাস জানান, অল্পের জন্য ব্যাপক ক্ষতির হাত থেকে রেহাই পেয়েছে সকলেই, সময় মত মা যদি বুঝতে না পারো তাহলে কি যে হতো কে জানে। স্বভাবতই সাতসকালে গ্যাসের সিলিন্ডারে ভয়ানক আগুন লেগে যাওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়, পাশাপাশি চোখেমুখে আতঙ্কের ছাপ ওই পরিবারের সদস্যদের। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *