হেলমেট বিহীন অসচেতন ব্যক্তিদের শায়েস্তা করতে পুলিশের অভিযান।

আবদুল হাই, বাঁকুড়াঃ হেলমেট বিহীন অসচেতন ব্যক্তিদের শায়েস্তা করতে আজ রাস্তায় নামল কোতুলপুর থানার পুলিশ । আজ সন্ধ্যায় কোতুলপুর পুলিশের পক্ষ থেকে একটি অভিযান চালানো হয় ।যে সকল অসচেতন ব্যক্তিরা হেলমেট বিহীন ভাবে ঘোরাফেরা করছে তাদেরকে হেলমেট না পরার কারণে কেস দেওয়া হয়েছে বলে জানা যায়। আরও জানা যায় যে যে সকল ছোট গাড়ি চালকরা সিটবেল্ট না পড়েই গাড়ি চালাচ্ছেন তাদের কে প্রথমবারের মতো ধমক দিয়ে সিট বেল্ট আটকে গাড়ি চালানোর কথা জানানো হয়। উল্লেখ থাকে যে সম্প্রতি কোতুলপুর থানা পরিদর্শনে এসেছিলেন বাঁকুড়ার পুলিশ সুপার তিনিও জানিয়েছিলেন দুর্ঘটনা রুখতে একাধিক ব্যবস্থা গ্রহণ করবেন আর তারপর থেকে ই কোতুলপুর থানার পুলিশের হেলমেট বিহীন অসচেতন ব্যক্তিদের কড়া দাওয়াই দিতে রাস্তায় নামতে দেখা গেল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *