চন্দনেশ্বরের পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই অটো,ঘটনাস্থলে মৃত্যু এক মহিলা সহ এক শিশু কন্যার।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  উড়িষ্যায় চন্দনেশ্বর মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার এক মহিলা ও এক শিশু কন্যার। আহত আরো ৯ জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। সকলে এই মুহূর্তে দীঘা হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ও আহত সকলের বাড়ি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। জানা গিয়েছে
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থেকে ১১ জনের একটি দল পাশের রাজ্য উড়িষ্যার চন্দনেশ্বর শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিল। সেখান থেকে অটোতে চেপে ফিরছিল সকলেই। পথে উড়িষ্যা ও বাংলা সীমান্তের খুব কাছে মাইতি চকের কাছে একটি পিক আপ ভ্যান যাত্রী বোঝাই অটোতে ধাক্কা মারে। দুর্ঘটনায় কমবেশি সকলেই আহত হন। আহতদের সকলকে উদ্ধার করে দীঘা হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় মানুষজন। হাসপাতলে এক মহিলা ও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মহিলা ও শিশু সম্পর্কে মামিমা ও ভাগ্নি বলে জানা যাচ্ছে। বাকি আহত নয় জনের মধ্যে দু’ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত গঙ্গা মাইতি ভুঞ্যাঁ (২২) ও অস্মিতা গুড়িয়া (2)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *