জানালা ভেঙ্গে বাড়িতে ঢুকে গুলি চালাল প্রতিবেশী, গুলিবিদ্ধ আহত এক ব্যক্তি মেদিনীপুর হাসপাতালে ভর্তি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জানালা ভেঙ্গে বাড়িতে ঢুকে গুলি চালাল প্রতিবেশী, গুলিবিদ্ধ আহত হয়ে এক ব্যক্তি মেদিনীপুর হাসপাতালে ভর্তি,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের বাংলো সাইড এলাকায়। ঘটনায় জানা যায় গতকাল সন্ধ্যায় একটি মোটরসাইকেল হাওয়াতে পড়ে যাওয়া নিয়ে সুনিল গুপ্তার পরিবার ও তার প্রতিবেশী ছোটু সিংয়ের পরিবারের সাথে গন্ডগোলের সৃষ্টি হয়। তারপর খড়গপুর টাউন থানায় দুই পক্ষই অভিযোগ জানায়। সুনিল গুপ্তার পরিবারের অভিযোগ হঠাৎ করে গতকাল রাত প্রায় আড়াইটা নাগাদ ছোটু সিং সহ প্রায় ৪০ জন বাড়ির জানালা ভেঙ্গে সুনিল গুপ্তার কে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছুড়ে বলে অভিযোগ। একটা গুলি বাড়ির দেওয়ালে লাগলেও ৪ টা গুলি সুনিল গুপ্তাকে লাগে। পরিবারের লোকেদের ধরে মারধর করেছে বলে অভিযোগ। গুলিবিদ্ধ সুনিল গুপ্তা কে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে, তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খড়গপুর টাউন থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার দিনেশ কুমার। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *