জেলাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৃহস্পতিবার বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক করলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলু চিকবরাইক।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জেলাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৃহস্পতিবার বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক করলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলু চিকবরাইক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, বীরপাড়া হাসপাতালে সুপার ডাঃ কৌশিক গড়াই সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী বুলু চিকবরাইক হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। কথা বলেন রোগীদের সঙ্গেও। পরে তিনি হাসপাতালের চিকিৎসক, নার্সদের আবাসন চত্বরও ঘুরে দেখেন। হাসপাতালের সমস্যা মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *