নতুন কবিতা, সবাই সব জিনিস বুঝে না, যারা বুঝতে পেরেছে তারা পুরস্কার দিয়েছে, মুখ্যমন্ত্রীকে পুরস্কার প্রসঙ্গে মেদিনীপুর শহরে এসে কটাক্ষ দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নতুন কবিতা,সবাই সব জিনিস বুঝে না, যারা বুঝতে পেরেছে তারা পুরস্কার দিয়েছে, ঠিক এভাবেই মুখ্যমন্ত্রীকে পুরস্কার প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ, বৃহস্পতিবার মেদিনীপুর শহরে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে সংবাদমাধ্যমের প্রশ্ন উত্তরে মুখ্যমন্ত্রীর পুরস্কার নিয়ে এভাবেই কটাক্ষ করলেন তিনি, পাশাপাশি খড়্গপুরের গুলি কাণ্ড নিয়ে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি তিনি বলেন সেই সমস্ত পুলিশ অফিসারদের পাঠানো হয়েছে, যারা ইলেকশন জিতাবে, আইন শৃঙ্খলা সামলাতে পারবে না। তাই হচ্ছে। কথায় কথায় গুলি চলছে, পুলিশ কী করছে? প্রশ্ন তোলেন তিনি। শুধু আমাদের ভয় দেখানোর জন্য পুলিশ আছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রীর করার দাবির প্রসঙ্গ নিয়ে তিনি বলেন তৃণমূল বৃক্ক কাকে মুখ্যমন্ত্রী করবে,আসল কথা হলো ওরা মমতাকে সরাতে চাইছে, এইদিন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি সৌমেন মিশ্র সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *