নদীর পাড়ে হইচই করে খেলতে গিয়ে ভয়ানক কান্ড, জল ডুবে মৃত্যু হল অষ্টম শ্রেণীর ছাত্রীর।

ময়নাগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- নদীর পাড়ে বান্ধবীর সাথে খেলতে গিয়ে ভয়ানক কান্ড, জলে ডুবে মৃত্যু হল অষ্টম শ্রেণীর ছাত্রীর। মৃতের নাম স্নেহা ঘোষ, সে ময়নাগুড়ির সুভাষ নগর এলাকায় দ্বীপ ঘোষের ১৬ বছর বয়সের মেয়ে। জানা গেছে, স্নেহা তার বান্ধবীর সাথে খেলতে বাড়ি থেকে বের হয় এবং নদীর পাড়ে হইচই করে খেলতে শুরু করে। কিছু ক্ষন পর তার বান্ধবী দেখতে পান স্নেহা নদীর জলে পড়ে গেছে। স্নেহার বান্ধবীর চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে এবং অনেক খোঁজাখুঁজির পর নদীতে স্নেহার দেহ দেখতে পায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাগুড়ি পুলিশ সূত্রে জানা গেছে, দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *