ভাবগম্ভীর পরিবেশে মালদহের হরিশ্চন্দ্রপুরে অনুষ্ঠিত হলো সারা ভারত অগ্রগামী কিষান সভার মালদা জেলা সম্মেলন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ভাবগম্ভীর পরিবেশে মালদহের হরিশ্চন্দ্রপুরে অনুষ্ঠিত হলো সারা ভারত অগ্রগামী কিষান সভার মালদা জেলা সম্মেলন।এদিন হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতির সভাগৃহে ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠন সারা ভারত কিষান সভার ৯ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য যুগ্ম-আহ্বায়ক গোবিন্দ রায়, হরিপদ বিশ্বাস, কিষান সভার জেলা সম্পাদক অজিত সাহা, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্র প্রমূখ। এদিনের এই সম্মেলনে ২১ জনের জেলা কমিটি তৈরি করা হয়। জেলা সভাপতি নির্বাচিত হন রেজাউল হক, জেলা সম্পাদক অজিত সাহা।এদিন দলীয় পতাকা উত্তোলন এবং দলের কর্মী-সমর্থকদের পথপরিক্রমার মাধ্যমে জেলা সম্মেলন শুরু হয়।হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতির সভা গৃহে অগ্রগামী কিষান সভার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিন দলের জেলা সম্মেলন হয়েছে রাজ্য নেতা গোবিন্দ রায় ক্ষোভের সুরে জানান তৃণমূলের দুর্নীতি ঘরা ভরে গিয়েছে। রাজ্য পুলিশ প্রশাসন শাসকদলের চাটুকারে পরিণত হয়েছে।মানুষ তিতিবিরক্ত এই দুর্নীতি পরায়ন সরকারের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দান খয়রাতির রাজনীতির চালিয়ে রাজ্য-জুড়ে কৃষকের কোমর ভেঙে দিয়েছেন। ২০১৭ সালের বিধ্বংসী বন্যায় হরিশ্চন্দ্রপুরের দুটি ব্লক ভীষণ ভাবে ক্ষতি-গ্রস্ত হয়। তারপরে আমরা দেখতে পেলাম এলাকার তৃণমূল কংগ্রেসের জন-প্রতিনিধি এবং নেতারা সম্মিলিত ভাবে ব্যাপক হারে দুর্নীতি করলেন বন্যা ত্রাণের টাকা নিয়ে। সাধারণ মানুষ সবই দেখছি।
চারিদিকে শাসকদলের সিন্ডিকেট আর দুর্নীতি চক্র। একের পর এক নেতার নামে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। আসন্ন নির্বাচনে মানুষের যোগ্য জবাব দেবে। এই জোড়া সম্মেলনে এলাকার অগ্রগামী কিষান সভার নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *