মালদা মেডিকেল কলেজের নার্সদের উদ্যোগে বিশ্ব নার্সিং দিবস পালিত হলো।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদা মেডিকেল কলেজের নার্সদের উদ্যোগে বিশ্ব নার্সিং দিবস পালিত হলো। বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজের নার্সদের অফিসে এই কর্মসূচী পালিত হয় । সেখানে মেডিক্যাল কলেজের কর্মরত নার্সেরা উপস্থিত হয়েছিলেন। এদিন নার্সিং দিবস পালিত হওয়ার পাশাপাশি করোনার মতো পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় । করোণা পরিস্থিতিতে নার্সেরা কিভাবে গোটা বিশ্ব জুড়ে কাজ করেছে সাধারণ রোগীদের জন্য, সে বিষয়টিও তুলে ধরা হয় এই কর্মসূচির মধ্য দিয়ে। এক্ষেত্রে নার্সিং ব্যবস্থাকে আরও উন্নত এবং আধুনিক করণের দাবি তোলা হয়েছে এই কর্মসূচির মধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *