হরিশ্চন্দ্রপুরে এক শিব মন্দিরের ঘন্টা চুরির অপরাধে পুলিশের হাতে ধৃত এক দুষ্কৃতী সহ ভাঙা লোহা কারবারকারী তথা ভাঙ্গারওয়ালা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- হরিশ্চন্দ্রপুরে এক শিব মন্দিরের ঘন্টা চুরির অপরাধে পুলিশের হাতে ধৃত এক দুষ্কৃতী সহ ভাঙা লোহা কারবারকারী তথা ভাঙ্গারওয়ালা।ধৃতরা হলেন জসিমউদ্দিন(৪০) ও তপন দাস (২৫)।
পুলিশ সূত্রে জানা যায় জসিমউদ্দিনের বাড়ি তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তুলসীহাটা গ্রামে ও তপন দাসের বাড়ি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে।ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে হাজির করা হয়েছে।

পুলিশ জানায়,গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে জসিমউদ্দিনের ভাঙ্গারে তল্লাশি চালিয়ে চুরি হয়ে যাওয়া মন্দিরের তিনটি পিতলের ঘন্টা উদ্ধার হয়েছে।কম টাকার বিনিময়ে চোরেদের কাছ থেকে ঘন্টা গুলি কিনে নিয়েছিল।এদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্য,গত সোমবার হরিশ্চন্দ্রপুর সংগঠন সংলগ্ন শিব মন্দির থেকে পিতলের ঘন্টা সহ অন্যান্য সামগ্রী চুরি হয়ে যায়।শিব মন্দির কমিটি সহ এলাকাবাসী হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে দুই দিনের মধ্যে চুরি হয়ে যাওয়া তিনটি পিতলের ঘন্টা উদ্ধার করে এবং দুই জনকে গ্রেফতার করে। পুলিশের কঠোর পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *