অ্যাম্বুল্যান্সের সঙ্গে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন অ্যাম্বুল্যান্সের চালক।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:– অ্যাম্বুল্যান্সের সঙ্গে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন অ্যাম্বুল্যান্সের চালক। বৃহস্পতিবার রাত ৯ টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ফালাকাটার ১৭ নম্বর জাতীয় সড়কের মুক্তিপাড়া এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অ্যাম্বুল্যান্স চালক। দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুল্যান্স থেকে চালককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারাই। এদিকে গুরুতর জখম অবস্থায় অ্যাম্বুল্যান্সের চালককে উদ্ধার করা হয়। ততক্ষনে গাড়ি রেখে পালিয়ে যায় পিকআপ ভ্যানের চালক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও দমকল।দুর্ঘটনার জেরে থমকে যায় ১৭ নম্বর জাতীয় সড়কের যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *