আবাস যোজনার টাকার দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আবাস যোজনা ঘরের টাকা আত্মসাত করেছে পুরনো কাউন্সিলর। এখনো ঘরের টাকা নিয়ে দালালি চলছে। এবার তীব্র প্রতিবাদ জানিয়ে পৌরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভায়। শুক্রবার শান্তিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দারা শান্তিপুর পৌরসভায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ দীর্ঘদিন আগে সরকারি আবাস যোজনার ঘর পেলেও টাকার অভাবে সম্পূর্ণ করতে পারেনি তারা। ওই ওয়ার্ডের কাউন্সিলর মাধব সরকার অ্যাকাউন্ট বই নিয়ে এবং সই করিয়ে নিয়ে সব টাকা তুলে নিয়েছে। শুধু তাই নয় দীর্ঘদিন ধরেই ঘর তৈরি শুরু হলেও তা সম্পূর্ণ না হয় পরে রয়েছে। টাকা না ঢুকার কারণে এই সমস্যা বলে জানাচ্ছেন তারা। কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে আবাস যোজনার প্রাপকদের টাকা অ্যাকাউন্ট থেকে অন্যরা তুলে নিতে পারে। এই অভিযোগ নিয়ে এদিন শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসকের কাছে একটি লিখিত ডেপুটেশন দিতে আসে তারা। যদিও এদিন পৌরপতি পৌরসভায় না থাকার কারণে তার কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *