কোতুলপুর থানার পুলিশের সক্রিয়তায় বিপুল পরিমাণে বাজি এবং বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার ,আটক ২।

আবদুল হাই, বাঁকুড়াঃ গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার কোতুলপুর থানার পুলিশ অভিযান চালিয়ে দেসরা হইতে বিপুল পরিমাণ বাজি বারুদ তুব্রি এবং বাজী তৈরির সরঞ্জাম উদ্ধার করল কোতুলপুর থানার পুলিশ । জানা যায় আজ ১৩ ই মে গোপন সূত্রে খবর পেয়ে দেশড়ার কুমোরপাড়া সন্নিকটে এক ব্যক্তির বাড়ী থেকে মজুদ করা প্রচুর পরিমাণ শব্দ বাজি বারুদ তুব্রি ও বাজি তৈরি আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করে । বাজি-তৈরি বৈধ অনুমতি ছিল না বলেই জানা আরো জানা যায় ঐ বাজি এবং বাজি তৈরীর সরঞ্জাম গুলি একটি বাড়িতে মজুদ ছিল বলেই খবর ছিল কোতুলপুর পুলিশের কাছে। আরও জানা যায় যে এই ধরনের বাজি বিভিন্ন মেলা অনুষ্ঠানে প্রদর্শনীর জন্য ব্যবহার হয় বলে জানা যায় । কোতুলপুর থানার পুলিশ এবং ভিলেজ পুলিশের সহযোগিতায় এইবাজি বাজি তৈরি র সরঞ্জাম উদ্ধার করে কোতুলপুর থানায় নিয়ে আসা হয়েছে ।আটক দুই ব্যক্তিকে কাল বিষ্ণুপুর আদালতে তোলা হবে বলে জানা যায়।কোতুলপুর থানার পুলিশের অপরাধ দমনের সক্রিয়তায় খুশী এলাকার মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *