প্রেমেরে সম্পর্ক মেনে না নেওয়ায় কিটানাশক খেয়ে আত্মহত্যা নবম শ্রেণীর এক ছাত্রের।

মনিরুল হক, কোচবিহার: প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। তার জেরে কিটানাশক খেয়ে আত্মহত্যা করল এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে, মেখলিগঞ্জ ব্লকের উঁচুলপুকুড়ি অঞ্চলের দেওতিখাতা এলাকায়। মৃত স্কুল ছাত্রের নাম বাবাই অধিকারী(১৪)। সে স্থানীয় জামালদহ তুলসীদেবি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
জানা গেছে,ওই নাবালক পড়ুয়ার সাথে একই স্কুলের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। প্রেম সম্পর্কে বিয়ে করার জন্য উভয় পালিয়ে যায়, কিন্তু মেয়েটির বয়স কম থাকায় মেয়ের পরিবারের লোকেরা তুলে নিয়ে যায় নাবালিকা প্রেমিকাকে। পরে ওই নাবালিকার পরিবারের লোকজন ছেলের পরিবারের সদস্যদের লাগাতার হুমকি দিতে থাকে বলে অভিযোগ।এমন অবস্থায় ওই নাবালক কিটানাশক খেয়ে আজ সকালে আত্মহত্যা করে দাবি পরিবারের। বিষপানের আগে সে একটি চিঠি লিখে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *