মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:  মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। জানা যায় ওই গৃহবধূর নাম নিভা বিশ্বাস, বয়স আনুমানিক ৩৮ বছর, বাড়ি শান্তিপুর রাধাকৃষ্ণ পল্লী এলাকায়। গতকাল বিকেলে বাড়ির তাঁত ঘরের ভেতরে ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পারে পরিবারের লোকজন। তড়িঘড়ি ওই গৃহবধূকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়। শুক্রবার মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও ওই গৃহবধূর ছেলে জানাই, তার মা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিল তার কারণেই মানসিক অবসাদে ভোগেন তিনি। এর আগেও দু-একবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন তার মা। গতকাল বিকেলে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় মানসিক অবসাদ বলে অনুমান করছেন ওই গৃহবধূর ছেলে। শুক্রবার মৃতদেহটির ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *