শহরে চুরি ছিনতাই রাহাজানি সহ নেশাখোরদের বিরুদ্ধে আই সি কে না নিয়েই পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান, গ্রেফতার কুড়ি জন।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- গত কয়েকদিন থেকেই জলপাইগুড়ি কোতয়ালি থানার অধীন জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নেশা খোর দুস্কৃতিদের হামলার পাশাপাশি প্রকাশ্যে দিবালোকে চুরির মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্তের নেতৃত্বে ,অতিরিক্ত পুলিশ সুপার, ডি এস পি  সদর ,  এক বিশেষ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কুড়ি জনকে অপ্রকৃতস্থ অবস্থা ঘোরাফেরা করা , অবৈধ ভাবে নেশা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সয়ং। ধৃতদের কোতয়ালি থানার হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *