নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার দুপুরে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের ময়মনসিংহ পাড়া এলাকা থেকে উদ্ধার হলো বিশালাকৃতির একটি বিষধর গোখরো সাপ। জানা গিয়েছে, এদিন জটেশ্বর ফাঁড়ির মাধব বিশ্বাস নামে এক সিভিক ভলান্টিয়ার সংশ্লিষ্ট এলাকায় সাপটি দেখতে পেয়ে উদ্ধার করে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। এরপর খবর দেওয়া হয় দলগাঁও রেঞ্জের বন কর্মীদের। বনকর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। সাপটি পর্যবেক্ষণে রেখে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান দলগাঁও রেঞ্জের বিট অফিসার প্রীতম রায়।
শুক্রবার দুপুরে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের ময়মনসিংহ পাড়া এলাকা থেকে উদ্ধার হলো বিশালাকৃতির একটি বিষধর গোখরো সাপ।












Leave a Reply