গোপন সূত্রের খবরের ভিত্তিতে মোথাবাড়ি থানার অন্তর্গত পাগলাঘাট নদীর ঘাট থেকে ধৃত গাঁজা সহ এক পাচারকারী কে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- গোপন সূত্রের খবরের ভিত্তিতে মোথাবাড়ি থানার অন্তর্গত পাগলাঘাট নদীর ঘাট থেকে ধৃত গাঁজা সহ এক পাচারকারী কে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে অভিযুক্ত বেশ কিছু দিন ধরে খবর পেয়েছি নদী পার হছে গাঁজা গতকাল নদীর ওইপারে ঝাড়খন্ডে গাঁজা পাচার করার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল এক পাচারকারী।

গোপন সূত্রের খবর পেয়ে মোথাবাড়ি থানার ওসি হারাধন দেব এর নেতৃত্বে পুলিশ বাহিনী সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে এই গাজা পাচারকারী কে তল্লাশি চালাতে গিয়ে তার কাছ থেকে ৪ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
ধৃত যুবকের নাম দুলাল খান তার বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত কমল পুর বাবলা এলাকায়। ধৃত কে আজ জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *