ঘুঁটিয়ারী শরীফ এ নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার ১ দুষ্কৃতী।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং -নিষিদ্ধ মাদক সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ ৷ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বারুইপুর পুলিশ জেলার ঘুঁটিয়ারী শরিফ ফাঁড়ির অন্তর্গত মাখালতলা অটো ষ্ট্যান্ড এলাকায়।ধৃতের নাম পিন্টু লস্কর ওরফে ছোট পিন্টু।ধৃতের বাড়ি ঘুটিয়ারি শরিফের মাখালতলা এলাকায়। ধৃতের কাছ থেকে পুলিশ ১৫ গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করেছে।
জানা গিয়েছে ধৃত ব্যক্তি এদিন রাতে মাখালতলা অটো স্ট্যান্ড এলাকায় হেরোইন বিক্রি করতে এসেছিল ।গোপন সুত্রে খবর পেয়ে যায় পুলিশ। এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে । তার কাছ থেকে উদ্ধার হয় নিষিদ্ধ হেরোইন ৷ ধৃতকে জেরা করে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তার খোঁজ শুরু করেছে ঘুঁটিয়ারী শরিফ ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *