প্রেমে প্রত্যখ্যান,প্রেমিকার বাড়ির সামনে নিজের পেটে চুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং – সম্প্রতি বিহার রাজ্যের পূর্ণিয়ার গয়েশপুর গ্রামে এক প্রেমিক প্রেমিকার সাথে দেখা করার জন্য পুরো গ্রামটাই প্রায় আড়াই-তিনঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অন্ধকার করে দিতো।চলতো জমিয়ে প্রেম পর্ব।প্রেমে এমন আশ্চর্যজনক ঘটনা ঘটতে পারে তা জানার পর সমগ্র দেশ তোলপাড় শুরু হয়েছিলো।এবার প্রেমে প্রত্যাখ্যান হয়ে প্রেমিকার বাড়ির সামনে গিয়ে নিজের পেটে নিজেই ছুরি চালিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করলো প্রেমিক।আর এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সামাজিক মাধ্যমে আলাপ।গড়ে ওঠে প্রেম।সেই থেকে একে অপরের সাথে বার কয়েক সাক্ষাৎও হয়।এমন প্রেম পর্ব জানার পর বাড়ি থেকে তাই বাধার সৃষ্টি করেছিল। কিন্তু অবুঝ মন তা মানতে নারাজ। এমনকি প্রেমিকাও প্রত্যাখ্যান করতে শুরু করেছিলো এই প্রেমকে। আর সেই কারণেই প্রেমিকার বাড়ির সামনে গিয়ে পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলো প্রেমিক।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার কুড়ালি হারদহ এলাকায়। আহত ওই যুবকের নাম খোকন নস্কর। ওই যুবকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানা নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের সাতমুখী এলাকায়। পরিবার সূত্রে খবর ফেসবুকে খোকন নস্করের সঙ্গে আলাপ হয় কুড়ালি হারদহ এলাকার এক ছাত্রীর। তারপর ওই প্রেমিকা কলেজ ছাত্রী সাথে বেশ কয়েকবার দেখা করে প্রেমিক খোকন নস্কর। শুরু হয় প্রেম পর্ব। কিন্তু কিছুদিন এইভাবে চলার পর অবশেষে কলেজ ছাত্রী খোকন নস্কর কে প্রত্যাখ্যান করে। প্রেমে প্রত্যাক্ষিত হয়ে শনিবার ওই যুবক নিজের ক্যানিংয়ের বাড়ি থেকে পৌঁছে যায় ছাত্রীর বাড়ির সামনে। সেখানে একটি পোল্ট্রী ফার্মে মধ্যে ঢুকে পড়ে সে তার নিজের পেটে ধারালো ছুরি চালিয়ে নিজেই আত্মহত্যার চেষ্টা করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে ।রক্তক্ষরণে ভিজে যেতে থাকে তার শরীর। স্থানীয় লোকজন বিষয়টি দেখার পর তারা তাকে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য।সেখানে ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা ওই যুবক কে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন।

এ বিষয়ে আহত যুবক খোকন নস্কর বলেন, বাড়ির লোক মানছিলনা বলেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। আমি ওকে ভালোবাসি। কিন্তু এদিন যখন ওর সামনেই পেটে ছুরি ঢুকিয়েছি তখন ও কোন রকম বাধা দেওয়ার চেষ্টাও করেনি। উল্টে ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনা জানার পর তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *