নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শনিবার ভোর বেলা ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও খয়েরবাড়ি বন সংলগ্ন এলাকায় হানা দিয়ে বিঘা দুয়েক ধান ক্ষেত ক্ষতিগ্রস্থ করে হাতি। এদিন ভোর চারটা নাগাদ চারটি হাতি জঙ্গল থেকে বের হয়ে বিকাশ দাস ও সুধীর দাসের ধান ক্ষেতে হানা দেয়।হানা দিয়ে তছনছ করে ফেলে বিঘা দুয়েক ধান ক্ষেত। বিকাশ দাসের অভিযোগ, ইতিপূর্বে বহুবার হাতির হানায় ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁর উৎপাদিত ফসল।কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ মেলেনি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দক্ষিণ খয়ের বাড়ির বিট অফিসার জনার্দন চৌধুরী। সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি।
শনিবার ভোর বেলা ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও খয়েরবাড়ি বন সংলগ্ন এলাকায় হানা দিয়ে বিঘা দুয়েক ধান ক্ষেত ক্ষতিগ্রস্থ করে হাতি।












Leave a Reply