শুক্রবার রাতে একটি লক্ষী পেঁচার ছানা উদ্ধার হল ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকা থেকে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার রাতে একটি লক্ষী পেঁচার ছানা উদ্ধার হল ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকা থেকে। জানা গিয়েছে, এদিন রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ সংশ্লিষ্ট ব্লকের জটেশ্বর বাজার এলাকার এক গাছের নিচে একটি লক্ষী পেঁচার ছানা পরে থাকতে দেখেন জটেশ্বর পুলিশ ফাঁড়ির কর্মীরা তারা ওই লক্ষী পেঁচার ছানা টিকে উদ্ধার করে এবং দলগাঁও রেঞ্জের বন কর্মীদের খবর দেয়। খবর পেয়ে বন দপ্তরের দলগাঁও রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে এসে ওই লক্ষী পেঁচার ছানাটিকে উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *