এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদা-এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে। ধর্ষণে বাধা দিতে গেলে ওই গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠেছে। আক্রান্ত গৃহবধূর চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার কাজি গ্রাম গ্রাম পঞ্চায়েতের মহাজমাপুর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ওই গৃহবধূর স্বামী মালদা কলেজ এর গ্রুপ ডি পোস্টে চাকরি করে। প্রত্যেক দিনের মতো আজও সে মালদা কলেজে আসে কাজের জন্য। এরই সুযোগ নিয়ে এলাকায় তিন যুবক গৃহবধূর বাড়িতে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ বাধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর করা হয়। তার চিৎকারে ওই গৃহবধূর শাশুড়ি ছুটি হয়ে আসলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ। এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে বলে জানা যায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *