কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পৌর প্রধান।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বৈশাখ মাসের শেষে বীরভূম জেলায় কালবৈশাখীর তাণ্ডব। ফলে ঝড়ে উড়ে গেছে টিনের চাল, বৃষ্টির জলে ভিজে ভেঙে পড়ে গিয়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। প্রকৃতির এই তাণ্ডবে লন্ডভন্ড বীরভূম জেলার একাধিক এলাকা। কালবৈশাখীর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। পাশাপাশি কালবৈশাখী ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত দুবরাজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়ি। খবর পেয়ে এলাকা পরিদর্শনে গেলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে। তিনি সেখানে ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিকদের পাশে থাকার আশ্বাস দেন এবং যাঁদের অল্প সংখ্যক ক্ষতি হয়েছে তাঁদের ত্রিপল দেওয়ার ব্যবস্থা করেন। এদিন পৌর প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুরের তপশিলী জাতি ও তপশিলী উপজাতি সেলের সভাপতি গুরুপদ দাস, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি গোপীনাথ নায়ক, এই ওয়ার্ডের সক্রিয় কর্মী শঙ্খরূপ মুখার্জী (টাপ্টু), ৫ নম্বর ওয়ার্ডের বারিধীরঞ্জন দাস সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *