জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগেই শালবনির নরসিংহপুরে CPI(M)ছেড়ে তৃণমূলে যোগদান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আগামী ১৮ তারিখ বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন মেদিনীপুর শহরের কলেজ মাঠে সভা করতে,ইতিমধ্যেই সেই সভা সফল করতে তৎপর জেলা তৃণমূল, সেই প্রস্তুতির মাঝে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কাশীজোড়া অঞ্চলের নরসিংহপুর এলাকায় ২০ টি আদবাসী পরিবার যারা দীর্ঘদিন সিপিএম পার্টির সাথে যুক্ত ছিলেন আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং আগামী 18 তারিখ প্রত্যেকেই জননেত্রীর সভায় যাওয়ার উৎসাহ প্রকাশ করলেন , এমনটাই দাবি তৃণমূলের,এই দিন তাদের হাতে দলের পতাকা তুলে দিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ , অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি লক্ষণ হেমব্রম , নেতৃত্ব সুব্রত সানি , সেক নাজিম হোসাইন ও অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *