ফের খড়গপুর টাউন পুলিশের বড় সাফল্য,প্রশংসার ঝড় শহর জুড়ে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ফের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন পুলিশের বড় সাফল্য।গত ২ রা মে খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় এক মহিলার হার ছিনতাই করে পালায় গোপাল রেড্ডি ওরফে সোনু এবং কার্তিক কোন্দল নামের দুই দুষ্কৃতী। এই ঘটনার তদন্তে নেমে গত ১২ই মে গ্রেফতার করে খড়গপুর টাউন পুলিশ।পাশাপাশি তাদের তিন দিনের জেল হেফাজতে নিয়েছিল পুলিশ।
বর্তমানে পুলিশ হেফাজতে থাকা কালীনই প্রায় ২২ গ্রামের একটি সোনার মঙ্গলসূত্র চেন শহরের জয়ীননগর থেকে উদ্ধার পুলিশ উদ্ধার করে এবং দুষ্কৃতীরা যে বাইকটি ব্যবহার করেছিল এই সমস্ত দুষ্কৃতী মূলক কাজ করার জন্য সেই বাইকটি ও বাজেয়াপ্ত করা হয়েছে।পাশাপাশি শহরজুড়ে রয়েছে খরগপুর টাউন পুলিশের কড়া নজরদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *