নিজস্ব সংবাদদাতা, মালদা “- ফের বোমা উদ্ধার কালিয়াচকে। কালিয়াচকের ব্রহ্মোত্তর গ্রামে আমবাগান থেকে রবিবার সকালে উদ্ধার১১টি তাজা বোমা। আমবাগানের জঙ্গলে মুখবন্ধ জারের ভেতর রাখা ছিল বোমাগুলি। গ্রামবাসীরা প্রথমে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ পৌঁছে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। জার থেকে এগারোটি কৌটো বোমা উদ্ধার করে দমকল বাহিনীর উপস্থিতি বোমা গুলি নিষ্ক্রিয় করে তারা। তবে কে বা কারা এই বোমা গুলি রেখেছে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
ফের বোমা উদ্ধার কালিয়াচকে।












Leave a Reply