নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এই প্রথম নদিয়ার রানাঘাট শহরে বুদ্ধদেব স্মরণে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। যাঁর প্রতি শ্রদ্ধায় প্রণত সারা বিশ্ব – সেই মহামানব বুদ্ধের প্রতি আজ শ্রদ্ধার্ঘ্য নিবেদনে ব্রতী হলো নদিয়ার রানাঘাটের রানাঘাট কালচারাল ফোরাম।সোমবার রানাঘাট চিলড্রেন’স পার্কের মঞ্চে তাঁকে স্মরণ করা হলো কথায়, কবিতায়, গানে, নৃত্যে। অনুষ্ঠান শুরু হয় শিশু শিল্পী অরিশ মন্ডলের গানের মধ্যে দিয়ে। গীতি আলেখ্য – ‘মহাকারুণিক বুদ্ধে – সর্বস্ব সমর্পণে’ অনুষ্টিত হয় শিশু শিল্পী বৈভব বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধ দেবের শ্লোক দিয়ে গীতি আলেখ্য অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের ইতি টানা হয় সমবেত রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে।
এই প্রথম নদিয়ার রানাঘাট শহরে বুদ্ধদেব স্মরণে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।












Leave a Reply