জল টাংকির মাটির নিচ থেকে গ্যাস বেড়ানর ঘটনায় চাঞ্চল্য।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে p.h.e. যে জল ট্যাঙ্ক ছিল সেটি কিছুদিন আগে ভেঙে দেয়া হয়। আজ সকাল দশটা নাগাদ হঠাৎ জল টাংকির যেখানে ছিল সেখানে মাটির নিচ থেকে গ্যাস বেড়াতে থাকে সেই গ্যাস বেড়ানোর ফলে জল ট্যাংকের আশেপাশে বাড়ির লোকজন সবাই আক্রান্ত হয়ে পরে ঘটনাস্থলে মুর্শিদাবাদ থানার পুলিশ এসডিপিও এবং ডোমকল লালবাগ মহাকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে পৌঁছায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তাদের লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং কয়েকজনকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই এলাকায় সমস্ত বাড়িঘর ছেড়ে লোকজন অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। বর্তমানে দমকল ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রেখেছেন এবং যে জায়গা দিয়ে গ্যাস লিক করেছিল সেটি বন্ধ করা হয়েছে বলে দমকল সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *