বাড়িতে ঢুকে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী বেশকিছু যুবকের বিরুদ্ধে। শান্তিপুর হরিপুর অঞ্চলের নীলকুঠি পাড়া এলাকার যুবক বাপি শিকদারের অভিযোগ, সোমবার সকাল নাগাদ তার প্রতিবেশী বেশকিছু যুবক তার বাড়িতে হঠাৎ চড়াও হয়। এর পরে তাকে বেধড়ক মারধর শুরু করে, তার পরিবারের লোকজন প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করার অভিযোগ। এই ঘটনায় শান্তিপুর থানার দ্বারস্থ হয় অভিযোগকারী বাপি শিকদার। যদিও এ প্রসঙ্গে বাপি শিকদার বলেন, গত কয়েকদিন আগে এলাকায় ওই যুবকদের সঙ্গে কথা কাটাকাটি হয়, তারপর থেকেই তাকে মারধর করার হুমকি দেয়। আজ বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করা হয়েছে, এবং তার পরিবারকেও বিভিন্ন ভাষায় হুমকি দেয়। অভিযোগকারী বাকি শিকদারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *