রূপনারায়ন নদীর জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক বৃদ্ধ,চাঞ্চল্য মহিষাদলের গেঁওখালিতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রূপনারায়ণ নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৮০ বছরের এক বৃদ্ধ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার গেঁওখালি এলাকায়, স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধ নাম নন্দদুলাল ভকত, বাড়ি বাজার এলাকার নাটসাল গ্রাম পঞ্চায়েত এলাকায়, পেশায় সবজি ব্যবসায়ী, জানা যায় সোমবার স্নান করতে নেমে তলিয়ে যায় ওই বৃদ্ধ, ঘটনায় তল্লাশি শুরু করেছে স্থানীয় মৎস্যজীবীরা পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মহিষাদল থানার পুলিশ, অন্যদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান বুদ্ধ পূর্ণিমার জোয়ারের তীব্রতা বেশি থাকার কারণে এই ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *