৫ কুখ্যাত ডাকাত পুলিশের জালে।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : – এক কিংবা দুজন নয়, একে বারেই পাঁচ পাঁচজন কুখ্যাত ডাকাত ধরা পড়লো পুলিশের জালে।ধৃত ডাকাতরা হল উস্তি থানার কানপুর লস্করপাড়ার ভোলা গাজী,ক্যানিংয়ের উত্তর ডেভিসাবাদের আলিনুর গাজী,বারুইপুরের উত্তর বেলেগাছির রাকিবুল খান,মন্দিরাবাজারের মল্লিকপুরের আসগার আলি মোল্লা,উস্তির সরবেড়িয়ার ইসমাইল মোল্লা।
পুলিশ সুত্রের খবর গত এপ্রিলে বারুইপুর থানার বেতবেড়িয়া রেল স্টেশন লাগোয়া এক গৃহস্থের বাড়িতে গভীর রাতে ডাকাতি হয়। খোয়া যায় সঞ্চিত টাকাপয়সা ও সোনার গয়না।
ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে বারুইপুর থানার পুলিশ। অপরাধীদের ধরার জন্যে বারুইপুর পুলিশ জেলার বিশেষ টিমের সাথে একসাথে পাতা হয় জাল।রবিবার সারা রাত ধরেই ছিল সেই জাল টানার পালা। সমস্ত রাত ধরে এলাকার বিভিন্ন জায়গায় গোপনে হানা দিয়ে পাঁচজন ডাকাতকে গ্রেফতার করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। পুলিশের জেরায় ধৃত ডাকাতরা দোষ স্বীকার করেছে।অন্যদিকে জেলার আশেপাশের থানাগুলিতে ইতিমধ্যেই এই কুখ্যাত ডাকাতদের গ্রেফতারের খবর পাঠানো হয়েছে পুলিশের তরফে। কারণ অন্যান্য ডাকাতি কেসেও এদের যোগ থাকতে পারে বলে অনুমান।
ধৃতদের আজ আদালতে তোলা হবে। পাশাপাশি
পুলিশ রিমান্ডে নিয়ে ডাকাতি করা জিনিসের উদ্ধারের প্রচেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *