একশো দিনের কাজের বিল না পেয়ে বিক্ষোভে সামিল শ্রমিকরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- একশো দিনের কাজের বিল না পেয়ে বিক্ষোভে সামিল শ্রমিকরা।শ্রমিকদের অভিযোগ, কাজ করার দীর্ঘ ছয় মাস অতিবাহিত হয়ে গেলেও মেলেনি একশো দিনের কাজের টাকা।একশো দিনের কাজের বিলের দাবিতে মঙ্গলবার ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভে শামিল হয় শ্রমিকরা। এদিন গ্রাম পঞ্চায়েত কর্মীদেরও কার্যালয়ে ঢুকতে বাধা দেন তাঁরা। পরে গ্রাম পঞ্চায়েতের প্রধান আনন্দ খাড়িয়াকে একটি স্মারকলিপি জমা দেন তাঁরা। বিষয়টি দেখার খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দলগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান আনন্দ খাড়িয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *