জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- হাইকোর্টের নির্দেশ আসার পরেই মেয়েকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী । মঙ্গলবার পেট্রো পণ্য এবং দৈনিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে একটি জনসভায় থাকাকালীন মন্ত্রী হাই কোর্টের নির্দেশ শুনতে পান ,তার কিছুক্ষনের মধ্যেই সভা শেষ করে মেখলিগঞ্জ সার্কিট হাউস কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারেন ।
এর পরেই বাড়ি পৌঁছে মেয়ে কে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন । জলপাইগুড়ি রোড স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এখনো পর্যন্ত তিনি কোর্টের অর্ডার কপি হাতে পাননি তবে জানতে পেরেছেন তাকে তলব করা হয়েছে তাই তিনি মেয়েকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হচ্ছেন ।
অঙ্কিতা অধিকারী কে এই বিষয়ে জিজ্ঞেস করা হলেও তিনি কোনো উত্তর দেননি ।
এদিন কঠোর নিরপত্তার সঙ্গে কন্যাকে নিয়ে পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন পরেশ অধিকারী ।
পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী ও কন্যা অঙ্কিতা অধিকারী।












Leave a Reply